আবার এসে গেল পুজো! আর মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা। প্রতিবারের মতো এবারেও থাকবে নানা চমক, নানা রকম নতুন থিম, মণ্ডপসজ্জা, প্রতিমা, আলোর রোশনাই। প্রতিটা বাঙালিই সারা বছর মায়ের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। মা দুর্গার নব কলেবর ও নতুন সাজের সঙ্গে আমরাও সেজে উঠি নতুন জামাকাপড়ে। বাঙালির সর্বশ্রেষ্ঠ আনন্দ এই দুর্গাপুজো। আজ দুর্গাপুজো শুধুমাত্র বাঙালিদের মধ্যেই আবদ্ধ নেই। তা হয়ে উঠেছে সার্বজনীন, সব ধর্মের ঊর্ধে এক বিরাট আনন্দময় মিলন ক্ষেত্র। আজ দুর্গাপুজোয় সবাই যোগদান করে, সবাই এগিয়ে এসে পুজোর কাজ করে, অঞ্জলি দেয়, প্রতিমা দর্শন করে, আনন্দ করে, এটা খুব সুন্দর, দেখে সত্যিই খুব ভালো লাগে। মা দূর্গা জগৎ জননী, সকলের মা, সেখানে কোনো ভেদাভেদ চলে না। সকলের কাছে তাই অনুরোধ, আনন্দ করুন প্রাণ ভরে, সব ভুলে, খুব ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। সকলের মুখে হাসি ফোটান! খুব আনন্দে কাটুক আপনাদের সবার পুজো!
আমাদের প্রত্যেকের জীবনেই কিছু গল্প থাকে...চড়াই-উতরাই, সুখ-দুঃখ, হাসি-আনন্দ...এই গুলো নিয়েই জীবন, রোজকার পথ চলা. লেখা আমার কাছে নিজের মতো করে কথা বলার, চিন্তা করার স্বাধীনতা, দৈনন্দিন অনেক কিছুর প্রতিফলন, যা ব্যক্তিগত সুখ, দুঃখ, পাওয়া, না পাওয়া, প্রেম, অপ্রেমের বাইরে. এখানে প্রতিটি লেখায় তাই উঠে আসে অনেক কথা, অনেক না বলা ভাবনা। লেখার ভিতর দিয়ে তাই খুঁজে বের করার চেষ্টা করি আসল আমি, আমার ব্যক্তিসত্তা কে...
Showing posts with label Ma Durga. Show all posts
Showing posts with label Ma Durga. Show all posts
Monday, August 25, 2014
Subscribe to:
Posts (Atom)
