সেদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা ভারী সুন্দর দেয়াল চিত্র চোখে পড়লো - "ভালবাসা মানে চোখের জল"।
খুবই সত্যি !
খুবই সত্যি !
ভালবাসা কি? কেন হয়? এর উত্তর জানা নেই। উত্তর পাবও না কোনদিন। কারণ,
ভালবাসার কোনো ব্যাকরণ নেই, নেই কোনো ভাষা, কোনো বর্ণনা। যা সমস্ত
বিধিনিষেধ, সব প্রতিবন্ধকতার ঊর্ধে। পৃথিবীর সব চেয়ে কঠিন প্রশ্ন। তবে,
ভালবাসা যে হৃদয়হীন সে বিষয়ে আমি নিঃসন্দেহ। প্রকৃত ভালবাসা সুন্দর, বিরল।কিন্তু তা বড় বেশি
বেদনার। বড় নিষ্ঠুর। ভালবাসার পথ কন্টকপূর্ণ। না বলা
ভালবাসা, অতৃপ্ত প্রেম আমাদের জীবন তোলপাড় করে দেয়। তাই ভালবাসা বা প্রেমের
পরিনতি যাই হোক, তা শুরু ও শেষ হয় চোখের জলে। মান, অভিমান, দুঃখ,
কান্নাকাটি - এগুলো নিয়েই ভালবাসা। তাই ভালোবাসলে কাঁদতে হয়, ফেলতে হয়
চোখের জল।ভালবাসার অন্তিম পরিনতি তাই চোখের জলে...
