Showing posts with label Holi. Show all posts
Showing posts with label Holi. Show all posts

Wednesday, February 18, 2015

রঙে রঙে এলো হোলি

খেলব হোলি রং দেবনা তাই কখনো হয়?

হোলি - রং খেলার এই বিশেষ দিনে সবাই রঙিন হয়ে উঠতে চায় নিজের মত করে। রং খেলুন মনের আনন্দে, কিন্তু কখনই অন্যের ক্ষতি করে নয়। অন্যের ইচ্ছের বিরুদ্ধে নয়। 

ভালো ব্রান্ডের আবির মাখুন আর প্রিয়জনেদের রাঙিয়ে তুলুন। বাড়িতে তৈরী, প্রাকৃতিক ভেষজ আবির চুল ও চামড়ার পক্ষে সবচেয়ে ভালো। সস্তা রং আপনার মারাত্মক ক্ষতি করতে পারে। তাই ভালো কোয়ালিটির রং বাছুন। লাল ও গোলাপী রং ছাড়া অন্যান্য রং, যেমন, নীল, সবুজ, হলুদ, বেগুনি, ইত্যাদি আপনার চামড়ার জন্য 'সেফ' নয়। এগুলির মধ্যে ক্ষতিকারক কেমিকাল থাকে যা চামড়ার মারাত্মক ক্ষতি করতে পারে।

রং খেলার আগে আপনার চুল, চামড়া ও নখের স্বাস্থ্য সুরক্ষিত করুন। রং মাখার আগে ও পরে মুখে ক্রিম লাগান। চুল ঢেকে রাখুন। খেয়াল রাখুন যাতে রং চোখে না ঢুকে যায়। সানগ্লাস ব্যবহার করুন। হালকা সুতির জামাকাপড় পরুন।

স্কিন এলার্জি থাকলে রং খেলা থেকে বিরত থাকুন। 

হোলির দিনে রং খেলা একটা অত্যন্ত আনন্দের অনুভূতি। তা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। রং খেলুন সামান্য কিছু নিয়ম মেনে।